
সবুর শুভ, চট্টগ্রাম
সবুর শুভ, চট্টগ্রাম
সকল লেখা

ওয়াসার জমি দখল করা ব্যক্তিই চেয়ারম্যান
আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।

রাউজানে দুই বছরে ২৭ খুন
চট্টগ্রামের রাউজানে থামছে না খুনের মিছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট শ্রমিক লীগ নেতা আবদুল মান্নান হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া এই রক্তপাত দুই বছরেও থামেনি। একের পর এক রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার এবং সশস্ত্র সন্ত্রাসের বলি হয়েছেন ২৭ জন। তাঁদের ২০ জনই রাজনৈতিক কারণে লাশ হয়েছেন।

আইটি বিজনেস ইনকিউবেটর: সম্ভাবনার প্রকল্পে অবহেলা
শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক তৈরি, শিক্ষার্থীদের প্রযুক্তি ও ব্যবসার ক্ষেত্রে দক্ষ করে তোলাসহ নানা লক্ষ্য নিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে প্রতিষ্ঠা করা হয়েছে আইটি বিজনেস ইনকিউবেটর।

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল ১৯ বছরের মধ্যে সবচেয়ে খারাপ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৫৯ দশমিক ৪৮ শতাংশে, যা ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। অকৃতকার্য হয়েছে ৫২ হাজার ৭৫৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন। সংশ্লিষ্টরা খারাপ ফলের পেছনে ইংরেজি, গণিত ও তিন পার্বত্য জেলার দুর্বল ফলকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।

চট্টগ্রামে গ্যাস-সংকট: কারখানা থেকে রান্নাঘর, সর্বত্র বাড়তি খরচ
চট্টগ্রামে গ্যাস-সংকট এখন সবচেয়ে বেশি ভোগাচ্ছে শিল্প খাতকে। প্রয়োজনের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম গ্যাস সরবরাহে বড় শিল্পকারখানাগুলোর উৎপাদন ৩০-৪০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এর ফলে কোথাও উৎপাদন সীমিত করা হয়েছে, কোথাও ৩ গুণ বেশি ব্যয়ে বিকল্প জ্বালানি ব্যবহার করতে হচ্ছে।

গ্যাস-সংকটে বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ‘গ্যাস-সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদন উদ্বেগজনকভাবে কমেছে। অনেক প্রতিষ্ঠানে উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।’

অনুমোদনহীন ভবনে হাসপাতাল, নেই পরিবেশ ছাড়পত্রও
চট্টগ্রাম নগরের মেহেদীবাগে ১০ তলা আবাসিক-কাম-বাণিজ্যিক একটি ভবনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অনুমোদন ছাড়াই এরিস্টো কেয়ার নামে একটি হাসপাতাল চালুর প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। নির্মাণে নকশা লঙ্ঘন, পরিবেশ ছাড়পত্র না থাকা এবং একাধিক কাঠামোগত অসংগতি নিয়ে সিডিএ একাধিকবার নোটিশ ও মোবাইল কোর্ট...

দক্ষিণ চট্টগ্রামে বন্যা: ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত
দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।

চট্টগ্রামের বাঁশখালী: ৮৯৪ কোটির প্রকল্পের পরও উপকূলে আতঙ্ক
চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারে ২৯৪ কোটি টাকার একটি প্রকল্প চার বছর আগে শেষ হয়েছে। পরে আরও ৬০০ কোটি টাকার নতুন প্রকল্প নেওয়া হলেও টেকসই কাজের অভাবে উপকূলবাসীর ‘বেড়িবাঁধ-আতঙ্ক’ কাটেনি। এবারের বন্যায়ও খানখানাবাদ, প্রেমাশিয়া, ডোংরা, বাঘমারা, ছনুয়াসহ কয়েকটি স্থানে বেড়িবাঁধে...

শাহজাহান চৌধুরীর পিএসই সাতকানিয়া-লোহাগাড়ার বস
অনিয়ম, দুর্নীতি, হাঙ্গামা, তুলে নিয়ে মারধর করে টাকা আদায়, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কাজ পাইয়ে দিতে ডিও লেটার-কাণ্ড—সব ঘটনায় নাম এসেছে চট্টগ্রাম-১৫ সংসদীয় আসনের (সাতকানিয়া-লোহাগাড়া) জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আরমান উদ্দিনের।

আ.লীগের মিছিল, আসামি বিএনপির সাবেক মেয়র
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমকে ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের একটি মামলায় আসামি করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলাটিতে তাঁকে ৩ নম্বর আসামি করা হয়।

৫০ কোটি টাকার বিপিসি ভবনে ফাটল, পুটিং দিয়ে ফাটল ঢাকার চেষ্টা
প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সদর দপ্তরের নিজস্ব ভবনটিতে ফাটল দেখা দিয়েছে। উদ্বোধনের আগেই ভবনটির কয়েকটি জায়গায় এই ফাটল দেখা দেয়। চট্টগ্রাম নগরের সার্সন রোডের জয় পাহাড় এলাকায় পাঁচতলা ভবনটি নির্মাণ করা হয়।

মশা ঠেকাতে মেয়রের আমেরিকা উড়ালচেষ্টার তীব্র সমালোচনা
জানা যায়, নগরীতে মশা নিধন কার্যক্রম পরিদর্শনে যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডা রাজ্যে একটি কারখানা ও একটি ল্যাব পরিদর্শন করতে চেয়েছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতিনিধিদল। এই দলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন ছাড়াও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন...

চট্টগ্রামে ৪৮ ঘণ্টায় শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ৫ ঘটনা, ৫ অভিযুক্তই গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শিশু ধর্ষণকাণ্ডে পুলিশ-জনতা সংঘাতের রেশ না কাটতেই নগরীর বিভিন্ন এলাকায় আরও চারটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ গতকাল শুক্রবার রাত ১০টার দিকে খুলশী থানা এলাকায় দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মক্তবের শিক্ষককে...

বিপিসির প্রধান কার্যালয়: ৫০ কোটিতে ভবন তৈরির পর কার্যালয় যাচ্ছে ঢাকায়
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব কার্যালয়ের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫০ কোটি টাকা। ঈদুল আজহার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি যখন চলছে, তখন এই কার্যালয় ঢাকায় সরিয়ে নেওয়ার তৎপরতা শুরু হয়েছে।

ওমানে একই গাড়িতে ৪ ভাইয়ের মৃত্যু, পাশাপাশি কবরে শায়িত হবেন তাঁরা
ওমানে একই গাড়ির ভেতরে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে দম বন্ধ হয়ে চার ভাইয়ের মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আগামীকাল বুধবার সকালে তাঁদের মরদেহ দেশে পৌঁছানোর পর একসঙ্গে জানাজা ও দাফন সম্পন্ন হবে।
